শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চেক প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বর্তমান সরকারকে বার বার নির্বাচিত করা উচিত। তিনি অসহায় মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ের অসহায় মানুষের আশা আকাংখার প্রতীক হিসাবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সৈয়দা জেবুন্নেছা হক (২ জুন) বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর শহর সমাজ সেবা কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অসহায় মানুষদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম জনসম্মূখে তুলে ধরার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।

সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সমাজ সেবা অফিসার শহর সমাজ সেবা কার্যালয় আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১২জন অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit