মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্ণমালা একাডেমীতে তৃণমূল নারী উদ্যোক্তার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বাগবাড়ি বর্ণমালা একাডেমীতে তৃণমূল নারী উদ্যোক্তা (গ্রাসরুটস) এর উদ্যোগে এবং সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা ও বাংলাদেশ বেনারশি, মসলিন ও জামদানী সোসাইটির সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৩টায় শতাধিক রোগীকে ফ্রী ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে রোগীদের মাঝে ব্যবস্থাপত্র, বিনামূল্যে ঔষুধ, সাবান, পানী বিশুদ্ধ করণ ট্যাবলেট ও ব্লিচিং পাওডার তুলে দেওয়া হয়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী পরিচালক হিমাংশু মিত্রের সভাপতিত্বে ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যে কোন দূর্যোগময় সময়ে অন্যান্য সামাজিক সংগঠনের ন্যায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)ও কাজ করেছে। দেশে বৈশ্বিক মহামারি কারোনা ভাইরাসের সময়ও তারা বিভিন্ন মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে অসহায়দের মাঝে দাঁড়ানো এটি অত্যন্ত গর্বের বিষয়। বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, আজকের এই ফ্রী মেডিকেল ক্যাম্প খুবই সময় উপযোগী একটি উদ্যোগ। তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দীপন, গ্রাসরুটস এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, যুব মৈত্রীর সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ খোকন, গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিমন খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক জান্নাত আরা পান্না, সন্দিপন শুভ, যুব মৈত্রীর সমির সেন, গ্রাসরুটস এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক পারুল মজুমদার, মানবিক পুলিশ শফি, বিডব্লিউসিসিআই এর নুরুন্নাহার বেবী, গ্রাসরুটস এর সেলিনা রীনা প্রমুখ। এতে চিকিৎসা প্রদান করেন ডা. বিজন চন্দ্র সেন, ডা. শামসুন নুর মানব, ডা. শারমিন বেগম, ডা. আইফা বেগম।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit