সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

কসবার গোপীনাথপুর শহীদ বাবুল উ/বি’র ম্যানেজিং কমিটির নির্বাচন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়টি ১৯৫৩সাল থেকে গোপীনাথপুর, বিনাউটি ও মনিয়ন্দ ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে আসছে। মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে গোপীনাথপুর গ্রামের তৎকালীন ১০শ্রেণীর ছাত্র মমিনুল হক চৌধুরী বাবুল মুক্তিযুদ্ধে যোগদান করলে পাকবাহিনী তাকে শহীদ করে, আর তার স্মৃতি ধরে রাখতে তার নাম অনুযায়ী বিদ্যালয়টির নাম করণ করা হয় বলে জানা গেছে। 
আগামী ০৮ই জুন বুধবার ঐতিহ্যবাহী এই গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ০৮জন প্রার্থী অভিভাবক সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকালে গোপীনাথপুর বাজারে গিয়ে দেখা যায় অভিভাবক সদস্য পদপ্রার্থী কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র সৈয়দ ইমাম মহসীন তার সমর্থনদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। 
ভোটারদের মতামত তারা সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে একটি সুন্দর কমিটি গঠন করার আশা ব্যাক্ত করেন, আর নির্বাচনে জয়লাভ করলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কল্পে যা যা করা দরকার তা করা হবে বলে জানান, অভিভাবক সদস্য পদপ্রার্থী সৈয়দ ইমাম মহসীন…………..(ভক্সপপ)। 
নির্বাচিত একটি দক্ষ কমিটির মাধ্যমে বিদ্যালয়টি কে আধুনিকায়ন করে, শিক্ষার মান আরো উন্নত হবে এমন প্রত্যাশা এলাকার অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের। জানা গেছে বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসাবে তালিকা ভুক্ত প্রায় ৮৪৫ জন ভোটার রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ই জুন বুধবার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit