রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

‘শেখ হাসিনা শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিয়েছেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় আজ দেশে শিক্ষার হার বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত মানের বেঞ্চ বিতরণকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, উপবৃত্তি, প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পৌঁছে দেওয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অর্জন। এখন সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার চাহিদা তৈরি হয়েছে। গ্রামের একজন ভূমিহীন বা দিনমজুরও সন্তানের লেখাপড়ার ব্যাপারে তৎপর থাকে। তারাও চান সন্তান ভালো করে লেখাপড়া শিখুক। স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জাইকা) অর্থায়নে এসব বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন।
 
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মো. কায়সারুল হক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit