বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

মধুচন্দ্রিমায় মধুর সময় আমান আনিলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : গত বছরের শেষভাগে বিয়ে করেছেন অভিনেতা ও মডেল আমান রেজা। স্ত্রী নাবিলা আনিলা আনজুমও একজন অভিনয় শিল্পী ও উপস্থাপক। করোনা আবহের মধ্যে বিয়ের কারণে তেমন কোথাও যেতে পারেননি। তাই বিয়ের পরেই স্ত্রী আনিলা আনজুমকে নিয়ে উড়াল দেন ভারতে। অমর প্রেমের প্রতীক আগ্রার তাজমহল দর্শনে যান এই নবদম্পতি। ভারতের বেশ কয়েকদিন মধুর সময় অতিক্রম করে উড়াল দেন মরু শহর সংযুক্ত আরব আমিরাতে।

দেশটির দুবাই শহরে উদযাপন করছেন মধু চন্দ্রিমা। বেশ আনন্দমুখর সময় অতিক্রম করছেন তারা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বিয়ে ও মধুচন্দ্রিমা সম্পর্কে আমান রেজা বলেন, ‘ভালোলাগা থেকে সম্পর্কের সূচনা। এরপরেই আমি ও আনিলা বিয়ের সিদ্ধান্ত নিই। গত বছরের ডিসেম্বরে আমরা বিয়ে করেছি। বিয়ের পরে আসলে কোথাও যাওয়ার সুযোগ হয়ে উঠছিল না। ভাবলাম মধুচন্দ্রিমা করবো পরিস্থিতি অনুকূলে থাকলে। এরপরেই তো দিল্লি থেকে দুবাই ঘুরছি। ‘ ]

মধু চন্দ্রিমায় বেশ আনন্দময় সময় অতিক্রম করছেন জানিয়ে আমান বলেন, ‘আমাদের পছন্দ-অপছন্দের বিষয়গুলো এক বিন্দুতে মিলিত হয়েছে বলেই সময়গুলো মধুরভাবেই অতিবাহিত হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। ‘

kalerkantho

বুর্জ আল খলিফাকে পেছনে রেখে আমান রেজা ও আনিলা আনজুম

আমান চলচ্চিত্রে এসেছেন অনেকটা হঠাৎ করেই। ২০০৮ সালে পল্টনের এক স্টুডিওতে ফটোগ্রাফার এল কে লিটনের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রযোজক গোলাম মোরশেদের সাথে পরিচয় হয়। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ছবি ‘সেই তুফান’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই।

আমান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি গ্রহণ করেছেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়েছেন। ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবেও প্র্যাক্টিস করছেন আমান।  

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit