বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ, নতুন নীতিমালা জারি জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র অবসর ও তার স্ত্রী কারাগারে

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও তার স্ত্রী কামরুন্নাহারকে কারাগারে পাঠিয়েছে বগুড়া জেলা আদালত। অবৈধ সম্পদ অর্জন ও গোপনের অভিযোগে দুদকের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইতে এলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।বগুড়া আদালতের জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই আদেশ দেন।এর আগে ২৫ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সহকারী পরিচালক জানান, দুপুরের পরে আদালতে সাবেক মেয়র ও তার স্ত্রী হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুল জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার ছিলেন। তারা জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া আল-হেরা আবাসিক এলাকায় বসবাস করেন।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর  ১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit