শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

মনিরামপুর রোহিতা ইউপি চেয়ারম্যানের পাজেরোতে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বুধবার একটি পট্রোলপাম্পে জ্বালানি তেল নেওয়ার সময় রোহিতা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনের পাজেরোজিপে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় জিপের ভেতর ইউপি চেয়ারম্যান ও চালক থাকলেও তারা ছিলেন অক্ষত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইঞ্জিনের ওয়্যারিং থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

উপজেলার রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি থেকে ব্যক্তিগত পাজেরোজিপে চড়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০ টার দিকে মনিরামপুর ফিলিং ষ্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন। এ সময় তিনি এবং চালক জিপের ভেতরেই অবস্থান করছিলেন। তিনি জানান, হঠাৎ করেই জিপের ইঞ্জিনে আগুন ধরে দাও দাও করে জ্বলতে থাকে।

এক পর্যায়ে প্রচন্ড কালো ধোয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আশপাশ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থাণীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আসে। তবে অগ্নি কান্ডে জিপের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানান, ইঞ্জিনের ওয়্যারিং থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit