বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

দ্বৈত চরিত্রে তিশা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতা দিয়ে অনুরাগীদের মণিকোঠায় স্থান করে নিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দায় তিনি নিয়মিত মুখ। জনপ্রিয় এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। সূত্রে জানা গেছে, রুবেল হাসান পরিচালিত ‘চিংকি পিংকি’ নাটকে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। নাটকটি নারীপ্রধান গল্পে নির্মিত হচ্ছে। যেখানে তিশা চিংকি ও পিংকি চরিত্রে অভিনয় করছেন। নাটকটির শুটিং শুরু হয়েছে।

নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে তিশা বলেন, “আমি এর আগে কখনও দ্বৈত বা যমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসঙ্গে দুই বোনের যমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।”তিনি আরও বলেন, “এ নাটকের গল্পটা নারীপ্রধান। সঙ্গে বলা যায় কমেডি ঘরানারও। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।”

নির্মাতা সূত্রে জানা যায়, তিশাকে ঘিরেই পুরো নাটকের গল্প। নাটকে রয়েছে অনেক কমেডি। তানজিন তিশা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, তামিম মৃধা ও জাহের আলভি প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। আসছে কোরবানির ঈদে ইউটিউবে নাটকটি উন্মুক্ত করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit