বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন : মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে আছে। মানুষ উন্নয়নের সাধ ভোগ করছে। আজ বুধবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান ইবতেদায়ি মাদরাসার মেধাক্রমানুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মাঝে সৌরবাতি ও বৈদ্যুতিক ফ্যান এবং এসএসসি ও সমমান দাখিল টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মাঝে মাথাপিছু এক হাজার টাকা আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়। বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, নৌকায় আস্থা রাখুন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে আস্থা রাখুন, আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনার হাত ধরে দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। ‘

এ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit