সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রাশিয়া থেকে তেল কেনা কঠিন: পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনা এখন খুবই কঠিন, তবে যদি তারা সস্তায় তেল দিতে চায় এবং এই তেল কেনার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়, তাহলে রাশিয়া থেকে তেল কেনার বিষয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। সিএনএন এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

সিএনএনের অ্যাঙ্কার বেকি অ্যান্ডারসনের প্রশ্ন ছিল, ভারত যদি রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারে, তাহলে পাকিস্তান কেন পারবে না? তখন মন্ত্রী জানিয়েছেন, তিনি অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন।

একইসঙ্গে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, তার মনে হয় না, পাকিস্তানের ব্যাংকের পক্ষে রাশিয়ার থেকে তেল কেনার ব্যবস্থা করা সম্ভব।

তিনি জানিয়েছেন, মস্কো এরকম কোনো প্রস্তাব পাকিস্তানকে দেয়নি। আগের সরকার রাশিয়া থেকে তেল কেনার জন্য চিঠি লিখেছিল। কিন্তু রাশিয়া তার কোনো জবাব দেয়নি।

পাকিস্তান অর্থমন্ত্রীর মতে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের কাছ থেকে তেল কেনা খুবই  কঠিন বলে তিনি মনে করেন।

ইমরান খানের দলের নেতা শিরিন মাজারি বলেছেন, “অর্থমন্ত্রী প্রকৃত অবস্থার কথা জানেন না। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মন্ত্রী ভারতকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আসলে অ্যামেরিকার ভয়ে তিনি তেল কিনছেন না।”

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit