বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কেকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৬৯ Time View

বিনোদন ডেস্ক : গায়ক কে কে-র মৃত্যু অস্বাভাবিক কি না খতিয়ে দেখছে কলকাতার নিউ মার্কেট থানার পুলিশ। বুধবার সকালে এই গায়কের প্রয়াণের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে নিউ মার্কেট থানায়।

অভিযোগ উঠেছে কে কে-র মাথায় চোট ছিল। তবে তার সেই চোট অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের আরও অনেক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালে শিল্পীর ময়নাতদন্তও হবে এসএসকেএম হাসপাতালে।

বলিউডের তারকা গায়ক কৃষ্ণ কুমার কুন্নথ ওরফে কেকে। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি। তবে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে কেকে-র মাথায় চোটের কথাও বলা হয়েছে। যদিও একটি সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন তিনি। ফলে পড়ে গিয়েও আঘাত পেয়ে থাকতে পারেন।

মঙ্গলবার রাতেই গায়ককে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকেদের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। তবে এখন মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় কেকে-র পরিবার এবং অনুরাগীরা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit