বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন ৪৪ পেরিয়েও দিয়া মির্জার ত্বকে ঝলমলে আভা, রহস্য কী কোন ধরনের সিনেমা করতে চান, এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের লাভ স্টোরি ফাঁস

আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে চায় ইতালি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৯ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই আন্তঃমহাদেশীয় মহারণ। আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি থেকে এখন এই শিরোপার নাম কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস, সংক্ষেপে যাকে ফিনালিসিমা বলা হচ্ছে। ১৯৮৫ ও ১৯৯৩ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি, তখন এটি আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল।

আজ রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা।

২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে সবশেষ ১৯৯৩ সালে কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। আর সেই বছরই এই আন্তঃমহাদেশীয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা, প্রথমবারের মতো শিরোপাও জিতে নিয়েছিল। এর পর আর্জেন্টিনারও আর কোপা জেতা হয়নি, এই ফাইনালও আর মাঠে গড়ায়নি। কাকতালীয়ভাবে গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পরই ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফাইনাল। ম্যাচটি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শুরুর কয়েক দিনের মধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

১৯৯৩ সালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল তখনকার ইউরোজয়ী ডেনমার্ক, এবার তাদের সামনে চারবারের বিশ্বকাপজয়ী ইতালি। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ফিনালিসিমার ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামেই স্বাগতিক ইংল্যান্ডকে হতাশ করে ইউরো জিতেছিল তারা। তবে এর পর ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে না পেরে নিজেরাই হতাশায় ডুবেছে রবার্তো মানচিনির দল। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমার ম্যাচটি দিয়ে বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি।

অপরদিকে আর্জেন্টিনার হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জিততে উন্মুখ লিওনেল মেসি। শিরোপার কাছ থেকে বারবার খালি হাতে ফেরা মেসির আর্জেন্টিনা গত বছর ব্রাজিলের মাটিতে স্বাগতিকদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে। ২০১৯ সালের পর থেকে টানা ৩১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের আগে আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছে। ২০১৮ বিশ্বকাপের পর সময় নিয়ে, পরিশ্রম করে একটি দারুণ উদ্যমী দল দাঁড় করিয়ে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই পরিশ্রমের প্রথম ফল কুড়িয়েছেন। লক্ষ্য এবার অনেক বড় (বিশ্বকাপ), তবে তার আগে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমার শিরোপা জয় করতে পারলে সেটা নিশ্চয়ই সামনের মিশনগুলোতে বাড়তি অনুপ্রেরণা দেবে।

এদিকে ফিনালিসিমা হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনির শেষ ম্যাচ। প্রায় দেড় যুগ জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতিয়ে এবার বুটজোড়া তুলে রাখতে যাচ্ছেন এই বর্ষীয়ান ডিফেন্ডার।

ইতালি-আর্জেন্টিনার এই মহারণ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ওয়ানের পর্দায়।

দুদলের সম্ভাব্য একাদশ

ইতালি: ডন্নারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, কিয়েলিনি, এমারসন, বারেল্লা, জর্জিনহো, ভেরাত্তি, জানিয়োলো, স্কামাচ্চা ও ইনসিনিয়ে।

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনিয়া, ডি পল, রদ্রিগেজ, লো সেলসো, মেসি, লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া।

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit