সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

পিএসজির কিছু খেলোয়াড় মেসিকে বুঝতেই পারে না: নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই। তবে এমবাপ্পের চুক্তি নবায়নের ঘোষণার সঙ্গে সঙ্গে পিএসজিতে কিছু গুঞ্জনের অবসান ঘটেছে ঠিক, তবে কিছু নতুন সমস্যাও তৈরি হয়েছে। যে সমস্যাগুলোতে আরো একটু ইন্ধন জুগিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এদিকে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর একটি মৌসুম পার হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র লিগ ওয়ান ট্রফিটা জিততে পেরেছে পিএসজি। সব মিলিয়ে ১১টি গোল করেছেন মেসি। যার ৬টি লিগ ওয়ানে এবং ৫টি চ্যাম্পিয়ন্স লিগে। ১৪টি করেছেন অ্যাসিস্ট। মেসির মত একজন ফুটবলারের কাছ থেকে এ ধরনের পারফরম্যান্স নিশ্চয়ই কেউ আশা করেনি। তবে ব্রাজিলে একটি সাক্ষাৎকার নেইমার দাবি করেছেন, পিএসজির কিছু খেলোয়াড় আছেন, যারা মেসিকে বুঝতে পারেন না।

নেইমার বলেন, ‘লিও অনেক বছর বার্সেলোনায় কাটিয়েছে এবং ক্লাব ও শহর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তাছাড়া ভাষাও আলাদা। বিভ্রান্ত হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। সে শুধু একা শহর পরিবর্তন করেনি। পুরো পরিবার যাতে খাপ খাওয়াতে পারে এখানে, সে ব্যাপারটাও আছে।’’

তবে নেইমাদের পারফরম্যান্স নিয়ে যে সব সময় চুলচেরা বিশ্লেষণ হয় সেটা বলতেও তিনি ভুল করেননি। তিনি বলেম, ‘মেসি, এমবাপ্পে এবং আমি এমন খেলোয়াড়, যাদেরকে সব সময় পারফরম্যান্স, (গোল) সংখ্যা, শিরোপা এবং সব কিছুর ভিত্তিতে বিচার করা হয়। দল যেভাবে ফুটবল খেলছে, অনেক খেলোয়াড়ই আছে, যারা মেসির খেলার ধরন বোঝে না। তাই সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit