শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আজ সন্ধ্যায় জানা যেতে পারে কে হচ্ছেন টেস্ট অধিনায়ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সিরিজে চরম ব্যর্থতার পর মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। বিশেষজ্ঞদের মতে, নেতৃত্বের জন্য মুমিনুল ঠিকঠাক ব্যাটিং করতে পারছেন না।  গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র তিনবার যেতে পেরেছেন দুই অঙ্কে। তাই দেশের সেরা টেস্ট ব্যাটার মুমিনুলকে ফিরে পেতে তাকে নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় সভা অনুষ্ঠিত হবে। গুঞ্জন শোনা যাচ্ছে, সাকিব আল হাসানকে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে। সাকিব নাকি ইতোমধ্যেই বিসিবি কর্মকর্তাদের কাছে ‘মৌন সম্মতি’ দিয়েছেন। যদিও গত কয়েক বছর ধরে তিনি এই ফরম্যাটে নিয়মিত নন। তার টেস্ট খেলা না খেলা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। সাকিবকে দায়িত্ব দেওয়ার আগে মুমিনুলকেই বলতে হবে, তিনি আর অধিনায়ক থাকতে চান না।

তবে মুমিনুলের ওপর এখনই এতটা চাপ সৃষ্টি করছে না বিসিবি। মুমিনুল যদি আরও একটি সুযোগ চান, তাহলে আসন্ন উইন্ডিজ সিরিজে তাকে সেই সুযোগ দেওয়া হবে। আরও আগেই মুমিনুলকে অধিনায়ক করে উইন্ডিজ সিরিজের দলও ঘোষণা হয়ে গেছে। সেই সিরিজে ভালো করতে না পারলে মুমিনুলকে সরিয়ে দেবে বিসিবি।  গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও বলেছেন, ‘মুমিনুল যদি বলে, আমাকে আরও একটি সুযোগ দেন, তাহলে আমরা না করতে পারব না। ‘

 

 

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit