বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

লালপুরে বিদ্যুতের খুটি থেকে পড়ে ডিশ লাইন কর্মীর মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম  ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪২ Time View

মোঃ মাজহারুল ইসলাম  ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিদ্যুতের খুটি থেকে পড়ে রাসেম আলী (৩৩) নামের এক ডিশ লাইন কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রাসেম উপজেলার বালিতিতা ইসলামপুর (সরকারপাড়া) গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিশলাইনের কাজ করার সময় হঠাৎ মাটিতে পড়ে আহত হন রাসেম আলী। স্থানীয় লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান জানান, ডিশলাইন ব্যবসায়ীরা অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে থাকেন, খুঁটিতে উঠে সংযোগ লাইনে বিপজ্জনকভাবে কাজ করেন তাঁরা। এ ধরনের দুর্ঘটনা এড়াতে যেকোনো ধরনের সংযোগ লাইনে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার নিষিদ্ধ করে প্রচারণা চালানো হচ্ছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি।

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit