মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

রুশ বোমা হামলায় ইউক্রেনে ফরাসি সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৯৭ Time View

ডেস্কনিউজঃ পূর্ব ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় ফ্রেডেরিক লেক্লারক ইমহফ নামে ফরাসি এক সাংবাদিক নিহত হয়েছেন। ওই অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সময় তাদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার বোমা আঘাত হানলে তার প্রাণহানি হয়।

মঙ্গলবার ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৩২ বছর বয়সী ফ্রেডেরিক লেক্লারক ইমহফ ‘বিএফএম’ নামে একটি সংবাদমাধ্যমে কাজ করতেন। ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি দ্বিতীয়বারের মতো সংবাদ সংগ্রহের জন্য ইউক্রেনে এসেছিলেন।

ওই সাংবাদিকের মৃত্যু নিয়ে সোমবার এক টুইট করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। টুইটে তিনি লেখেন, ‘ফ্রেডেরিক লেক্লারক ইমহফ যুদ্ধের বাস্তবতা তুলে ধরার জন্য ইউক্রেনে ছিলেন।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কল্লোনা সোমবার কিয়েভ সফর করেন। এক টুইটে তিনি লেখেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় ফ্রেডেরিক লেক্লারক ইমহফ রাশিয়ার বোমা হামলায় প্রাণ হারান।’

তিনি আরো লেখেন, ‘আমি লুহানস্ক সরকারের সাথে কথা বলছি। একই সাথে আমি প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির কাছে তদন্তের জন্য বলেছি। তারা এ বিষয়ে আমাকে আশ্বাস দিয়েছেন।’

বিএফএম নামে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, বোমা হামলায় ম্যাক্সিম ব্র্যান্ডস্টেটার নামে ফ্রেডেরিকের এক সহকর্মী আহত হয়েছেন। তবে তাদের স্থানীয় সমন্বয়কারী ওকসানা লিউটা আহত হননি বলে জানানো হয়।

লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই এক টেলিগ্রামে বলেন, ওই অঞ্চল থেকে ১০ বেসামরিক লোককে সরিয়ে নেয়ার সময় আমাদের সাঁজোয়া যান রুশ বোমা হামলার শিকার হয়।

কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit