বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শাবনূরের সঙ্গ পেয়ে মুগ্ধ মমতাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : দুজনই দুই অঙ্গনের শীর্ষ তারকা। একজন থাকেন অস্ট্রেলিয়া, অন্যজন বাংলাদেশে। কাজের ক্ষেত্রে দুজনের অবস্থান একেবারেই আলাদা। তবে জনপ্রিয়তায় ও ভক্তদের ভালোবাসায় তারা একই সূত্রে গাঁথা। এবার সুদূর প্রবাসে দেখা হল দুজনার। শুধু দেখা নয়, অনেকটা সময় এক সঙ্গে কাটিয়েছেন দুজন। বলছি সঙ্গীত শিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা শাবনূরের কথা। 

প্রবাসী বাঙ্গালীদের দুটি আয়োজনে অংশ নিতে গত ১৯ মে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মেলবোর্নে বাঙ্গালী কমিউনিটির আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল ও সিডনিতে বৈশাখীমেলার কনসার্টে অংশ নেন তিনি। সেখানে সিডনিতে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। সব ব্যস্ততার মধ্যেই দুই অঙ্গনের দুই তারকার দেখা হয়ে যায়। পরে পুরো একদিন দুজন সময় কাটিয়েছেন একে অপরের সঙ্গে। এ সময়ে শাবনূরের ব্যবহারে মুগ্ধ হয়েছেন মমতাজ। যা নিজেই জানিয়েছেন তিনি।

ফেসবুকে শাবনূরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট দিয়ে মমতাজ লিখেছেন, “খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।”

মমতাজের ওই পোস্টে তাদের দু’জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘দুই অঙ্গনের প্রিয় দুই সুপারস্টার, নিজেদের কাজে যারা সেরা! সুস্থ ও সুন্দরভাবে দেশে ফিরে আসুন সেই প্রার্থনা।’

আবার কেউ মন্তব্য করেছেন, ‘দুজনেই প্রতিটি মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি।’

অস্ট্রেলিয়া ভ্রমণের দশদিনের নানা অভিজ্ঞতা নিয়ে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন মমতাজ। 

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit