বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভেদরগঞ্জের জিয়া’র শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামলীগ ও পুলিশের বাঁধা

খোরশেদ আলম বাবুল  শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১২৬ Time View

খোরশেদ আলম বাবুল  শরীয়তপুর প্রতিনিধি : ভেদরগঞ্জের সখিপুরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আওয়ামলীগের নেতাকর্মী ও পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরনকে ৫ মিনিটের মধ্যে তার নিজ বাড়ী ও এলাকা ত্যাগ করার আল্টিমেটাম দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি জিতু মিয়া বেপারী দাবী করেন বিএনপির অনুষ্ঠানে বাঁধা দেয়া হয়নি, কিরন সাহেবের বাড়ীর সামনে আওয়ামীলীগ নেতাকর্মীরা জড়ো হয়েছিল। পরে নেতাকর্মীদের চলে যেতে বললে আমাদের নেতাকর্মীরা চলে যায়। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, একই স্থানে দুই পক্ষের অনুষ্ঠান থাকায় শান্তি শৃংখলা রক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কোন অনুষ্ঠানে বাঁধা দেয়নি।

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহাম্মেদ মাসুম বালা ও একাধিক বিএনপি নেতাকর্মীরা জানান, শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে শরীয়তপুর জেলার সখিপুর থানার বালার বাজার শরীয়তপুর জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে আজ সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভোর ৬টা থেকে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা বেলা ১০টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরনের বাসভবনে কোরআন খতম করে। বেলা ১১টার দিকে সখিপুর থানা আওয়ামলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি আনোয়ার বালা, জিতু মিয়া বেপারীর নেতৃত্বে বিএনপি নেতার্কীদের অনুষ্ঠানে প্রবেশে বাঁধা দেয়। এর আগে যে সকল নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতির বাসভবনে প্রবেশ করেছে তাদেরকে বের করে দেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে সখিপুর থানা পুলিশও আমাদের পূর্ব ঘোষিত অনুষ্ঠান করতে বাঁধা প্রদান করে।

এই সময় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরনকে ৫ মিনিটের মধ্যে তার নিজ বাড়ী ও এলাকা ত্যাগ করার আল্টিমেটাম দেয় পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা। এদিকে আওয়ামীলীগের নেতাকর্মী ও সখিপুর পুলিশ সদস্যরা কিরনের বাসভবনের সামনে দুপুর ১২টা থেকে সন্ধা পোনে ৭টা পযর্ন্ত অবস্থান করায় তিনি তার নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন বলেও দাবী করেন বিএনপি নেতাকর্মীরা। এ ব্যাপারে সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সাথে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন বলেন, আমরা নিজেদের বাসভবনেও নিরাপদ না। পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বাঁধার কারনে আমার নিজ বাসভবনেও বিএনপি নেতাকর্মী, এতিম- অসহায় ও দুস্থঃদের নিয়ে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করতে পারিনি। অথচ বর্তমান সরকার বার বার গনতন্ত্রের দোহাই দিচ্ছে। তাহলে আজ তাদের গনতন্ত্র কোথায়?

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit