সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রুশ হুমকি মোকাবেলায় জার্মানির ১০৭ বিলিয়ন ডলার বরাদ্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান সরকার ও বিরোধী দল রাশিয়ার হুমকি মোকাবেলায় দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নে একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। চুক্তিটির আওতায় তারা সামরিক বাহিনীকে একশ’ বিলিয়ন ইউরো (১০৭ বিলিয়ন ডলার) বরাদ্দ দেবে। খবর এএফপি’র।

সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য বিশেষ তহবিল বরাদ্দ দেওয়ার ব্যাপারে রোববার রাতে এই চুক্তি করা হয়। এর ফলে প্রতিরক্ষা খাতে জিডিপি’র দুই শতাংশ ব্যয়ের ন্যাটোর লক্ষ্য অর্জনে বার্লিনকে সুযোগ করে দেবে। এ দুই গ্রুপের প্রতিনিধিরা এএফপি’কে বলেন, শাসক জোট ও রক্ষণশীল দলের সাবেক চান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার এক সপ্তাহ পর এ চুক্তি করা হয়।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন অভিযানের তিন দিন পর চ্যান্সেলর ওলফ সলৎজ আগামী কয়েক বছরে জার্মান সামরিক বাহিনীকে নতুন করে অস্ত্রসজ্জিত করতে এবং তাদের সেকেলে সামরিক অস্ত্রের আধুনিকায়নে একশ’ বিলিয়ন ইউরোর বিশেষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সমালোচকরা কিয়েভের প্রতি স্কলজের দৃঢ় অবস্থানের ঘাটতির এবং অস্ত্র সরবরাহের ক্ষেত্রে বলিষ্ট পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য তার সমালোচনা করেন।

এএফপি’র হাতে আসা এ চুক্তিপত্র অনুযায়ী, এর ফলে বার্লিন ‘বিগত কয়েক বছরের গড় হিসাবে’ প্রতিরক্ষা খাতে জিডিপির দুই শতাংশ ব্যয়ের ন্যাটোর লক্ষ্য অর্জনের সুযোগ পাবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit