মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

পাকিস্তানে জ্বালানি তেলের পর এবার বাড়ল বিদ্যুতের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুতের ২ হাজার ৬ বিলিয়ন ডলার শুল্ক নিয়ে আইএমএফ উদ্বেগ প্রকাশের এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এআরওয়াই নিউজ জানিয়েছে, আইএমএফ সরকারকে অবিলম্বে সরকারি মালিকানাধীন লাভজনক ডিসট্রিবিউশন কোম্পানিগুলোকে বেসরকারিকরণের পরামর্শ দিয়েছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, লোকসানে থাকা ডিসট্রিবিউশন কোম্পানিগুলোর দুর্বল অবস্থার কথা মাথায় রেখে আইএমএফ সেগুলোকে প্রদেশগুলোর হাতে হস্তান্তরের পরামর্শ দিয়েছে।

বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে ১ জুলাই থেকে। বিদ্যুতের দাম বাড়তি সাত রুপি সঙ্গে মূল শুল্ক ও জ্বালানি সমন্বয়ের চার্জও অন্তর্ভুক্ত থাকবে। এদিকে পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ পিকেআর বাড়ানোর জন্য শেহবাজ শরীফ সরকারের নিন্দা করেছেন বাণিজ্য ও শিল্প নেতারা। এর ফলে দেশে উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি তাদের। ডন জানিয়েছে, পাকিস্তানের বিজনেসম্যান গ্রুপের চেয়ারম্যান (বিএমজি) জুবায়ের মতিওয়ালা পেট্রোলিয়ামের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ পাঁচ থেকে সাত শতাংশ বৃদ্ধির আশঙ্কা করেছেন।

মতিওয়ালা বলেন, পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি পণ্যের খুচরা মূল্যকে ব্যাপকভাবে প্রভাবিত করবে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। পেট্রোল ও ডিজেলে প্রতি লিটার বর্ধিত ৩০ রুপি জনগণ এবং শিল্পের পক্ষে হজম করা কঠিন হবে। পাকিস্তান সরকারের পর্যায়ক্রমে পেট্রোলিয়ামের দাম বাড়ানো উচিত ছিল বলে মনে করেন তিনি।

দোহায় পাকিস্তান সরকার ও আইএমএফের মধ্যে আলোচনার পর এই মূল্যবৃদ্ধির বিষয়টি এসেছে। আলোচনার লক্ষ্য ছিল পাকিস্তানের জন্য আইএমএফের ৬০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির সপ্তম রিভিউয়ে একটি চুক্তিতে পৌঁছানো। জ্বালানির দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, তবে এটি পাকিস্তানের জন্য প্রায় ১০০ কোটি ডলারের কিস্তি পরিশোধের পথ প্রশস্ত করবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পেট্রোলিয়ামের দাম বৃদ্ধির সিদ্ধান্তের জন্য শেহবাজ শরিফের নিন্দা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit