মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
‘অপারেশন সম্পন্ন’, টাইগার শ্রফকে গুলির পর হ্যান্ডলারকে শুটারদের বার্তা জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

দুর্বৃত্তের গুলিতে পাঞ্জাবের জনপ্রিয় গায়কের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও প্রদেশের কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। 

রোববার সন্ধ্যার দিকে পাঞ্জাবের মানসা এলাকার পথে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে।  ওই গাড়িতে সিধু ও তার তিন বন্ধু ছিলেন। 

গাড়ি লক্ষ্য করে ছোঁড়া গুলিতে আহত হন সিধু। তাকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার দুই বন্ধু। এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

কংগ্রেস নেতা সিধুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও।

শনিবারই সিধু মুসেওয়ালাসহ ৪২৪ জন্য ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাবের রাজ্য সরকার। তারপরই এই অঘটন ঘটল।

জনপ্রিয় গায়ক সিধু পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসে যোগ দেন। তার পর মানসা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটেও লড়েছিলেন তিনি। তবে বিজয় সিংলার কাছে ৬৩ হাজারেরও বেশি ভোটে হেরে যান। তবে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। 

সূত্রঃ সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit