সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রাশিয়া ও ইউক্রেনকে এরদোগান কী বার্তা দেবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট নিরসনে আজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোববার তুরস্কের প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট ফর কমিউনিকেশনস রিলেশনস এক বার্তায় এ কথা জানান।

এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি— রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শান্তিতে শেষ হবে, কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। সোমবার আমি রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলব।

তার মতে, তুরস্ক উভয়পক্ষকে সংলাপ ও কূটনীতির চ্যানেল রক্ষা করার জন্য উৎসাহ দেব।

এর আগে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভও জানান, সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান।

রোববার রুশ সাংবাদিকরা এরদোগানের সঙ্গে আলাপের জল্পনা সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আলাপ পূর্বপরিকল্পিত।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন ৪ হাজার মানুষ।

সূত্র: ইউক্রেনিয়ান নিউজ

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২‘:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit