শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

পাকিস্তানে নির্বাচনের সময় ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সময় ধরেই টালমাটাল অবস্থা পাকিস্তানের রাজনীতিতে। আর এর মধ্যেই আগাম জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করলো পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকার। আগামী নির্বাচন ২০২৩ সালের আগস্টে হবে বলে জানান দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

রোববার (২৯ মে) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরবর্তী নির্বাচনের সময় ঘোষণা করেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

সংবাদ সম্মেলনে ইমরানের উদ্দেশে তিনি বলেন, “আপনার সঙ্গে আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না; যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন, তাই বলছি মনযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুন আগামী পার্লামেন্টারি নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে।”

নির্বাচনের আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কোনো আলাপ-আলোচনা বা বোঝাপড়ায় যাবে না দেশটির বর্তমান ক্ষমতাসীন জোট সরকার। পাশাপাশি, পূর্ব অনুমতি ছাড়া রাজধানী ইসলাবাদে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ আইন করে নিষিদ্ধ করছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার।

এ বিষয়ে ইসলামাবাদে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে রোববার বৈঠকও হয়েছে।

আর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে এক দলীয় সমাবেশে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ৬ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (টিআইপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি গত এপ্রিলের প্রথম দিকে পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।

বর্তমান ক্ষমতাসীন জোট সরকারকে আল্টিমেটাম দিয়ে ইমরান খান বলেছিলেন, পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে ৬ দিন পর পুরো জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবেন তিনি।

রোববার (২৯ মে) ইমরান খানের সেই আল্টিমেটামেরই জবাব দিলেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit