মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২০৯ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশ ব্যবসায়ীদের জন্য একটি বড় বাজার। প্রচুর দক্ষ জনশক্তির পাশাপাশি এখানে বিনিয়োগের সকল প্রকার সুযোগ-সুবিধাও রয়েছে।

রাজধানীর গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে রোববার ‘ফরেন ডাইকেন্ট ইনভেস্টমেন্ট ফর লজিস্টিক সেক্টর’ শীর্ষক এক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

নরডিক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন দূতাবাস এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেড অফ ডেলিগেশনের সহযোগিতায় আলোচনা সভায় মূল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে মার্কস’র কান্ট্রি ম্যানেজার আংশুমান মুস্তাফি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। কম খরচে পণ্য উৎপাদন করে সহজেই অন্যদেশে রপ্তানি করা সম্ভব।’ 

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ দেশ এখন শক্ত অর্থনৈতিক শক্তির উপর দাঁড়িয়ে আছে। দেশে উন্নয়ন এখন দৃশ্যমান। আগামী ২০৩০ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
 
তিনি বলেন, “দেশে রপ্তানি বাণিজ্য দ্রুত বাড়ছে। বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় এবং সময়োপযোগি জাতীয় লজিস্টিক নীতিমালা গ্রহণ করেছে। শিল্প কল-কারখানা, যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যের সুযোগ-সুবিধার টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।”

মন্ত্রী বলেন, লজিস্টিক সেক্টর দেশের আমদানি ও রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার পাশাপাশি ব্যবসা বান্ধব টেকসই পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

টিপু মুনশি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতেও জিডিপি অর্জন সন্তোষজনক ছিল। ইতোমধ্যে এলডিসি গ্রাজুয়েশন করে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সামনে এখন অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত বাংলাদেশ।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরডিক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহরিন আনাম, এইচএসবিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পেটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত ইসপেন রিকটার এসভেন্ডসেন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজেন্ড্রা বার্গ ভন লিনডি এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেড অফ ডেলিগেশন চার্লস হুইটলি এ সময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit