সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

এক ছবিতে সালমান, শাহরুখ ও হৃতিক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি সেলফি, যেখানে একই সঙ্গে দেখা গেছে সালমান, শাহরুখ ও হৃতিককে। এক ফ্রেমে বলিউডের এই তিন তারকাকে দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে তো বটেই, সেই সঙ্গে জন্ম দিয়েছে কৌতূহলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কমেন্টেই তা স্পষ্ট। আসলেই কি এই তিন নায়ক একসঙ্গে সেলফি তুলেছেন? ভক্তদের মনে প্রশ্ন। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ভাইরাল সেই ছবিটি সম্পূর্ণ মিথ্যা। বলিউডের তিন তারকা সালমান, শাহরুখ ও হৃতিকের চেহারা এডিট করে ওই ছবিতে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, পার্টি থেকে শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে নিজের ছবির গানে ডান্স ফ্লোর বাজিমাত করছেন এই অভিনেতা। অন্যদিকে, প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে সেদিন পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক রোশন। আর বলিউডের ব্যাচেলর বয় সালমান খান পার্টিতে হাজির হয়েছিলেন একাই। দাবাং স্টাইলে পাপারাজ্জির সামনে পোজ দিতেও দেখা গেছে তাকে।

বর্তমানে এই তিন অভিনেতার প্রত্যেকেই সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সামনেই আসছে হৃতিকের ‘ফাইটার’ এবং ‘বিক্রম বেদা’ ছবি। শাহরুখ ব্যস্ত ‘পাঠান’ নিয়ে। এ ছাড়াও তার হাতে রয়েছে রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমা। অন্যদিকে, সালমান ব্যস্ত ‘টাইগার থ্রি’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা দুটি নিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit