শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ভেদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক মেয়র পুত্রের মৃত্যু

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৪৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মেহেদী হাসান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। ২৮ মে শনিবার রাত ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরোও একজন গুরুত্বর আহত হয়েছে বলে জানাগেছে। নিহত মেহেদী হাসান ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেদরগঞ্জ পৌরসভার সবেক মেয়র মান্নান হাওলাদারের একমাত্র পুত্র। সে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে ১ মাসের ছুটিতে বাড়ি আসেছিল মেহেদী।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদি হাসান শনিবার রাতে সখিপুর থেকে মোটরসাইকেল যোগে ভেগরগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রামভদ্রপুর মহিষকান্দি এলাকায় একটি খাদে পড়ে গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়ার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit