বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৯৬ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের মঠবাড়িয়ায় হাত-পা বেঁধে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফজলুল হক তালুকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ফজলুল হক তালুকদার উপজেলার হোগলপাতি গ্রামের মৃত নূর হোসেন তালুকদারের ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর নানি বাদী হয়ে শুক্রবার রাতে ফজলুল হককে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে ওই ছাত্রী ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে রাস্তায় খেলতে যায়। এ সময় ফজলুল হক তালুকদার ওই স্কুলছাত্রী ও তার ছোট বোনকে সুকৌশলে বসতঘরে ডেকে মোবাইলে ছবি দেখতে বলে। কিছু সময় পরে ছোট বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে ফজলু তালুকদার স্কুলছাত্রীর হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রীর ছোট বোন এসে বিষয়টি দেখে চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ফজলুল হককে গ্রেফতার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ফজলুল হক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে পূর্ব বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit