রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

প্যারিস ছাড়িয়ে বাংলাদেশেও চ্যাম্পিয়ন্স লিগ উত্তেজনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেসক্ : সারা দেশ কাঁপছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জ্বরে। আড্ডায় কান পাতলেই শুনা যাচ্ছে লিভারপুল-মাদ্রিদভিত্তিক তর্ক-বিতর্ক। ফেসবুকে ফুটবল বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে উঁকি দিলেও মিলছে তার দেখা। তবে এর রেশটা যেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু অন্যরকমই। টিএসসিসহ এ প্রতিষ্ঠানের বেশ কয়েকটি জায়গায় বড় পর্দায় ফাইনাল মহারণ দেখানোর কথা রয়েছে। তাই ফাইনাল উত্তেজনায় ঢাবি শিক্ষার্থীদের মাঝে যোগ হচ্ছে বাড়তি মাত্রা।

প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ফাইনালে খেলবে, তাই লস ব্লাঙ্কোস জার্সি পরে বাইরে বের হয়েছেন প্রতিষ্ঠানটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জিহাদ আবদুল্লাহ। তিনি স্পেনের ক্লাবটির পাঁড় ভক্ত। সাদা জার্সি দেখে আগ বাড়িয়ে কথা বলতে গেলে তিনি সময় সংবাদকে জানান, দিনটি তার জন্য একটু বিশেষই। জিহাদের ভাষ্য, ‘রুমে ফিরব সেই গভীর রাতে, তাই একেবারে জার্সি পরে বের হলাম। খেলা দেখে তবেই রুমে যাবো।’

২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। সেবার ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দলের সবচেয়ে সবচেয়ে বড় তারকার তকমা পাওয়া মোহামেদ সালাহ। সেই সালাহ এবার রিয়ালের জন্য হুমকি হতে পারে কি না এমন প্রশ্ন তুড়ি মেড়ে উড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের আরেক ভক্ত আবু নুমায়ের সাদ। তিনি বলেন, ‘মৌসুমের শুরুর দিকে সালাহ ফর্মে থাকলেও কিন্তু এখন আর তেমনটা নেই। তাই তাকে নিয়ে এত ভাবনা নেই। সাদিও মানেকে নিয়েও দলবদলের একটা গুঞ্জন বের হয়েছে। সে খেলায় কেমন মনযোগ দিতে পারবে তা ভাবনার বিষয়। এমতাবস্থায় আমরা শিরোপা জিতব বলেই মনে করি।’

বাংলাদেশে রিয়াল মাদ্রিদের যত সমর্থক আছে তার অর্ধেকও বোধহয় লিভারপুলের নেই। এমন কথায় সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী মুক্তাকিম গনি ভূঁইয়া। তিনি নিজের হলের চিত্র তুলে ধরে বলেন, ‘আমাদের হলে লিভারপুল সমর্থক নেই বললেই চলে। সেই কবে থেকেই দেখছি, আমি একাই লিভারপুল সাপোর্ট করি।’

লিভারপুলের কম সমর্থক হলেও মুক্তাকিম মনে করেন, ফাইনালে তারা অনেকের সাপোর্ট পাবেন। এমনকি সেই সংখ্যাটা রিয়াল মাদ্রিদের সমর্থকদের চেয়েও বেশি হতে পারে। তার কারণ? মুক্তাকিম জানান, ‘রিয়াল তো এ মৌসুমে বেশ কয়েকটি ক্লাবকে অবিশ্বাস্যভাবে হারিয়েছে। হেরে যাওয়া সেই ক্লাবগুলোর সমর্থকদের সমর্থন তারা (রিয়াল) পাবে বলে মনে হয় না। ওরা আমাদেরই সমর্থন দেবে, এমনকি বার্সেলোনাও! সব মিলিয়ে এবার আমরা শিরোপা জিততে যাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit