মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যামেরার আওতায় আসছে ঢাকার সড়ক: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই-এর নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উদ্যোগ নিচ্ছি ঢাকাকে সেফ সিটি করার জন্য। ক্যামেরার আওতায় নিয়ে আসব সমগ্র ঢাকা। যদি আমরা পারি, এরপর আমরা চট্টগ্রাম ও রাজশাহীতে করব। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে অনেক জায়গায় আমরা সুবিধা পাব। বিশেষ করে ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণসহ সবকিছুতেই আমরা সুবিধা পাব।’

আসাদুজ্জামান কামাল বলেন, ‘নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিটবেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করে আমরা জেলখানায় ভরলাম, ফাইন করলাম; তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা। আমরা যদি সচেতন হই, মৃত্যুহার কমবে।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘সড়কে দুর্ঘটনা কমাতে সবার আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে যানবাহন চালায়, তাকে আরও বেশি মানবিক হতে হবে এবং ভূমিকা রাখতে হবে।’নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা এবং আয়োজনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদেরই এগুলো করতে হবে। সে জন্যই ঢাকার বাইরে এতগুলো শাখা করেছি, যেন সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই, সড়ক দুর্ঘটনায় সবসময় নিজেকে আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই আমাদের সবাইকে মিলে প্রচেষ্টা চালাতে হবে।’ এ সময় তিনি নিরাপদ সড়ক চাই-এর ১১১টি সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit