বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহরুখপুত্রকে ফাঁসাতে গিয়ে বিপদে হিরো হওয়া সেই সমীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : সবকিছু ছাপিয়ে তিনি ছিলেন তখন আলোচনার শীর্ষে। প্রমোদতরি থেকে উদ্ধারের পর শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে ঝড় উঠেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। সেখানে ভিলেন আর ভিকটিম যেই হোক, নায়ক হওয়ার চেষ্টায় ছিলেন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সবকিছু যেন একা হাতেই সামলেছেন। কিন্তু এবার তিনিই বাদ পড়লেন সেই মাদক মামলার তদন্ত কমিটি থেকে।

মাদক-কাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। চার্জশিট জমা দেওয়ার পরই নড়েচড়ে বসেছে দেশটির সরকার। কিন্তু আরিয়ান খালাস পাওয়ার পর থেকে এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। গত বছরের ২ অক্টোবর মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরি কর্ডেলিয়ায় এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর।

এনসিবি কর্মকর্তা সঞ্জয় কুমার সিং বলেছেন, যাদের আসামি করা হয়েছে, তাদের সবার কাছে মাদক পাওয়া গেছে। কিন্তু আরিয়ানের কাছে কোনো মাদক ছিল না। ওই প্রতিবেদনে আরও বলা হয়, আরিয়ানকে বেকসুর খালাস দেওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়কে। শাহরুখপুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে এই মাদক-কাণ্ডে জিজ্ঞাসাবাদসহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার ওপর। তার নেতৃত্বে ছিলেন সমীরই। পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় ভারতের নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের কাছে। ভুয়া তদন্ত, তদন্তে প্রভাব খাটানোসহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পর শাস্তির মুখে এসে দাঁড়ালেন সাবেক এই এনসিবি কর্মকর্তা।

সূত্র: ফার্স্টপোস্ট

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit