মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

গাফ্‌ফার চৌধুরীর প্রতি সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : প্রয়াত বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সম্প্রীতি বাংলাদেশ। 

আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। 

এছাড়া অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দারের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, ডা. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট ও অভিষেক ঘোষের নেতৃত্বে ইব্রাহীম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সংগঠনের নির্বাহী সদস্য রেভারেন্ড মার্টিন অধিকারী, অধ্যাপক আ ব ম ফারুক, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, বিপ্লব পাল, সাইফ আহম্মেদ, তাপস হালদার, অনয় মুখার্জী, প্রমুখ।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ পৌঁছায়।

শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবদুল গাফফার চৌধুরীর জানাজা হয়।

এরপর জাতীয় প্রেস ক্লাবে আরেক দফা শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। 

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

কিউএনবি/অনিমা/২৮.০৫.২০২২/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit