শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বার্সা সভাপতির অসংলগ্ন কথাবার্তায় বিরক্ত মেসি, করলেন সতর্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে আসছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। কয়েকদিন আগে তো মেসি-নেইমাদের পিএসজির ‘ক্রীতদাস’ও বলেছেন লাপোর্তা। বার্সা সভাপতির এ ধরনের কথাবার্তায় মেসি এখন রীতিমত বিরক্ত। মেসি তার সর্বশেষ সাক্ষাৎকারে বার্সা সভাপতিকে সতর্ক করে দিয়েছেন।

সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিওনেল মেসি বলেন, ‘বার্সায় আমাকে কেউ ফ্রি খেলার জন্য বলেনি। কিন্তু একই সময়ে আমাকে নিয়ে প্রেসিডেন্টের (লাপোর্তা) বলা কথাগুলো শোভনীয় নয়। তারা আমাকে আঘাত করছেন। আমি মনে করি, তার (লাপোর্তার) এসব বলার প্রয়োজন নেই। এটা এমন যে, আপনার হাত থেকে বল কেড়ে নেওয়ার মত এবং এ ঘটনার জন্য কোনো দায় স্বীকার না করা। এর ফলে মানুষ আমার সম্পর্কে সংশয়ে পড়ে যায়। অথচ, যেটার জন্য আমি কখনোই প্রস্তুত নই। ’এই ব্যাপারে লাপোর্তাকে সঙ্গে ফোনে কথা বলেছেন মেসির বাবা হোর্হে মেসি। লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে বারণ করেছেন লাপোর্তাকে। এই টপিকটির এখানেই শেষ চান হোর্হে মেসি।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit