রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

‘সরকারের সঙ্গে চুক্তির’ অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে ২৭ মে লং মার্চ নিয়ে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছিলেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসলামাবাদ থেকে সরবেন না। 

কিন্তু পরের দিন ২৮ মে স্থানীয় সময় সকাল বেলা সরকারকে ৬ দিনের আলটিমেটাম দিয়ে তিনি ইসলামাবাদের ডি-চক থেকে সরে যান। 

এরপর খবর বের হয় ইমরান খান সরকারের সঙ্গে চুক্তি করেছেন। 

এ বিষয়টি খোলাসা করতে ও  অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েও কেন সরে গেলেন সেটির কারণ জানাতে শুক্রবার পেশওয়ারে একটি সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, আমাদের কর্মীরা জিজ্ঞেস করছেন কেন আমরা অবস্থান নেইনি। আমি সেই ব্যক্তি যে ১২৬ দিনের অবস্থান নিয়েছিলাম। এটা আমার জন্য কঠিন ছিল না। কিন্তু যখন আমি পৌঁছাই আমি পরিস্থিতির পরিমাণ সম্পর্কে অবগত হই। আমি জানতাম সেদিন (অবস্থান নিলে) রক্তবন্যা বইত।

তিনি জানান, সেদিন পুলিশের মাধ্যমে সরকার যে সন্ত্রাসবাদ করেছে সেটির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তার কর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ওই সময় যে ক্ষোভ ছিল মানুষের। যদি আমি অবস্থান নিতাম নিশ্চয়তা দিলাম সেদিন রক্তের বন্যা বইত। কিন্তু পুলিশের কোনো দোষ নেই। পুলিশও আমাদের। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকারের সঙ্গে চুক্তি করার ব্যাপারে ইমরান খান জানান কারো সঙ্গে কোনো ধরনের চুক্তি হয়নি তার।  

এ ব্যাপারে ইমরান বলেন, আমাদের দুর্বল ভাববেন না, মনে করবেন না সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়েছে। আমি অদ্ভুদ কথা শুনছি যে, ক্ষমতাসীনদের সঙ্গে নাকি চুক্তি হয়েছে। আমি কারও সঙ্গে কোনো চুক্তি করিনি।

তিনি জানিয়েছেন, দেশের কথা চিন্তা করেই সব সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি আরও জানিয়েছেন, আমদানিকৃত সরকারের সঙ্গে কোনো প্রকারের চুক্তি পিটিআই করবে না। 

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আলটিমেটামের মধ্যে নতুন নির্বাচনের তারিখ দেওয়ার দাবি না মানা হলে আমি আবার রাস্তায় নামব। এবার প্রস্তুতি নিয়ে আসব। 

সূত্র: দ্য ডন অনলাইন

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit