বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ?

সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের ‘হারমোনি বাজাও’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৯৯ Time View

বিনোদন ডেস্ক : ঈদের আগে প্রকাশ পায় জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও সারেগামাপা’-খ্যাত কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের গান ‘চান রাতে’। গানটি প্রকাশের পর খুবই অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পান তাঁরা। 

এবার নতুন গান নিয়ে হাজির হলেন এই জুটি। সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের এবারের গানের শিরোনাম ‘হারমোনি বাজাও’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্লাবন কোরেশী। 

নতুন গানটি নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, প্লাবন দার সাথে আমাদের এই জুটির তৃতীয় গান এটি। এই গানে প্লাবন কোরেশী নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। মিক্স মাস্টারিং করেছেন সালমান জাইম। এই গানের ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং ভিডিও সম্পাদনা করেছেন ইভান।

তিনি বলেন, আশা করি, নতুন এ গানটি শ্রোতাদের শুনতে ভালো লাগবে। আর যারা বাংলা ফোক গানের ভক্ত, যারা ফোক বা লোক গান পছন্দ করেন এবং এই জুটিকে যারা পছন্দ করেন তাঁদের এই গান ভালো লাগবে বলে আশা করছি। 

সম্পা বিশ্বাস বলেন, দর্শক শ্রোতাদের মধ্যে এরইমধ্যে পৌঁছে গেছে সাব্বির দা এবং আমার নতুন গান ‘হারমোনি বাজাও’। আমাদের একসাথে কাজ করা এটা পঞ্চম গান। ‘হারমোনি বাজাও’ গানটি যারা এখনো শোনোনি তাঁরা শুনে ফেল। প্লাবন দার কথা না বললেই না। উনার কথা, সুর ও কম্পোজিশেন আমি ও সাব্বির দা নতুন এ গানটি করার চেষ্টা করেছি। আশা করি, নতুন এ গানটিও বিনোদিনী রাই গানের মত ভালোবাসা পাবে। 

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit