মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

আরিয়ানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! শাস্তির মুখে সেই সমীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক  : শাহরুখ খানের পুত্র আরিয়ান খান নির্দোষ প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র চোখে। শাহরুখ-পুত্রের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

চার্জশিট পেশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন। এনসিবি-র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এ বার কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার।

গত বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীরই। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তার সঙ্গীদের। 

প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান ‘বাদশা’-পুত্র। তার পরেও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হত তাকে। তার পরেই শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান বেকসুর।

মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, এর পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নির্দেশ গিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে। শাহরুখ-পুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রাথমিক ভাবে এই মাদক-কাণ্ডে জিজ্ঞাসাবাদ-সহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার উপরে। তার নেতৃত্বে ছিলেন সমীরই। পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় কেন্দ্র-নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে। 

ভুয়া তদন্ত, তদন্তে প্রভাব খাটানো-সহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পরে শাস্তির মুখে এসে দাঁড়ালেন ওই প্রাক্তন এনসিবি কর্তা।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit