মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

‘অমানুষ’ হয়ে ১৭ জুন আসছে নিরব-মিথিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৩০ Time View

বিনোদন ডেস্ক : মুক্তি পাচ্ছে নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত বনদস্যুর গল্পে নির্মিত সিনেমাটি গত বছরের ২৪ নভেম্বর (বুধবার) প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেলেও সে বছর নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি।

এবার সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে আসছে ‘অমানুষ’ চলচ্চিত্রটি।

সিনোমটির পরিচালক অনন্য মামুন বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। ১৭ই জুন চলচ্চিত্রটি মুক্তি পাবে। আর শিগগিরই হলগুলো চূড়ান্ত করা হবে। আশা করি সবার ভালো লাগবে।

সিনেমা মুক্তি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছি। জঙ্গলে শুটিং করেছি প্রতিকূল পরিবেশে। কাজটি করতে আমাদের চেষ্টার কমতি ছিল না। ১৭ জুন দেশজুড়ে মুক্তি পাবে ‘অমানুষ’ সিনেমাটি। আশা করি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

সিনেমাটির ফার্ষ্ট লুকে নিরব-মিথিলাকে ভয়ংকর রুপেই দেখা যায়। পোস্টারে নিরবকে অমানুষ রুপে হাজির করা হলেও মিথিলাকেও হাজির করা হয়েছে ভয়ংকর নারী রুপে। তাই সিনেমাটিতে আসলে অমানুষ চরিত্রে কে অভিনয় করেছেন প্রশ্ন এখন সেটাই। দর্শকের মনে তৈরি হয়েছে রহস্য। তবে সব রহস্যের জট খুলবে ১৭ জুন।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit