বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

মাদক মামলা থেকে মুক্ত শাহরুখপুত্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : মাদক নেয়া এবং বিক্রির অপরাধে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। শুক্রবার মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হলো।

মাস আটেক আগে মুম্বাইয়ে একটি প্রমোদতরির পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ান খানকে। তার বিরুদ্ধে মাদক নেওয়া এবং বিক্রির অভিযোগ আনা হয়েছিল। ওই জাহাজ থেকে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল নারকোটিক ব্যুরোর মুম্বাই শাখা।

শাহরুখ পুত্র গ্রেপ্তার হওয়ায় তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল সে সময়। বস্তুত, এই ঘটনায় ধর্মীয় রাজনীতির ছাপও দেখতে পান বহু বিশেষজ্ঞ। ওই সময় প্রায় তিন সপ্তাহ জেলে থাকতে হয় শাহরুখপুত্রকে। জেলে তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। তবে আদালতে আরিয়ান খান স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। ২৩ বছরের আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি বলে আদালতের কাছে দাবি করেন তার আইনজীবী।

রাজনীতির মহলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক চলতে থাকে। যে অফিসার আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়। মুম্বাই ব্রাঞ্চের হাত থেকে মামলাটি সরিয়ে দেওয়া হয় নারকোটিক ব্যুরোর দিল্লি ব্রাঞ্চের কাছে।

শুক্রবার মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে নারকোটিক ব্যুরো। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। আরিয়ান-সহ ছয়জনের নাম সেখানে নেই। নারকোটিক ব্যুরো জানিয়েছে, আরিয়ানের কাছে মাদক ছিল, এমন তথ্য তারা দেখাতে পারেনি।

তাহলে কি ফাঁসানোর চেষ্টা হয়েছিল আরিয়ানকে? শুক্রবার নতুন করে সে প্রশ্ন সামনে এসেছে।

 

 

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit