মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

অভিনেত্রী উর্বশীতে মজেছেন হলিউড নায়ক লিওনার্দো?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মশগুল সিনেদুনিয়া। ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, হিনা খানদের মতো ভারতীয় অভিনেত্রীদের অনেকেই হাঁটলেন রেড কার্পেটে। ঐশ্বরিয়া-দীপিকা তো একেকদিন রীতিমতো আগুন ধরালেন নিজের ফ্যাশন ডিভা অবতারে। কিন্তু লাল গালিচায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর নজরে কাড়লেন অন্য এক ভারতীয় অভিনেত্রী। তিনি উর্বশী রাউতেলা।

এবছরই প্রথমবারের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন উর্বশী। আর কান-এ অভিষেক ঘটানোর পরই জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দোর থেকে প্রশংসা কুড়ালেন তিনি। এ কি কম কথা নাকি? ‘হেটস্টোরি ফোর’, ‘পাগলপান্তি’র নায়িকা তো বিশ্বাস-ই করতে পারছেন না। ঘন ঘন চিমটি কাটছেন নিজেকে। এ তো স্বপ্ন সত্যি হওয়ার থেকেও বেশি। বলিউডি সিনেমায় খুব একটা তাকে দেখা না গেলেও উর্বশীর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। ‘ফরেএভার ইয়ং’-এর প্রদর্শনে এবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী। আর শুরুতেই লিওনার্দো ডি ক্যাপ্রিও’র মতো অভিনেতার থেকে এমন প্রশংসা শুনে খুশিতে সপ্তম স্বর্গে পৌঁছেছেন উর্বশী।

উর্বশী রাউতেলা জানান, “লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে খুশিতে চোখে পানি চলে এসেছিল। একইসঙ্গে লজ্জায় লালও হয়েছি।”ভারতীয় অভিনেত্রীর প্রশংসা করে ঠিক কী বলেন ডি ক্যাপ্রিও? উর্বশীর কথায়, “উনি আমার অভিনয়ের প্রশংসা করেন। বলেন, ভাল কাজ করছি। আমি তো পরের দিন সকালে উঠে নিজেকে চিমটি কাটলাম। ভাবলাম স্বপ্ন দেখছি না তো? লিওনার্দোর প্রশংসাই আমাকে অনুপ্রেরণা জানাবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য।”

শোনা যাচ্ছে, খুব শিগগিরিই হলিউডের এক প্রজেক্টে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। যে ছবি দেখা যাবে নেটফ্লিক্সের পর্দায়। আর পশ্চিমা বিনোদুনিয়ায় অভিষেক ঘটানোর আগেই স্বয়ং লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শোনা চারটিখানি কথা নয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit