সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত থেকে যেসব রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করছে, তাদের পুনরায় পুশব্যাক করা হবে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, রোহিঙ্গারা যে দেশে গেছে সেখানে থাক। আমাদের দেশে এসেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি। ভারত সরকারকে আমরা বিষয়টি অবহিত করেছি। বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে। ভারত থেকে কোনো রোহিঙ্গা আসতে দেওয়া হবে না।

গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে আরো বেশি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল জোরদার করা হবে। প্রয়োজনে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হবে। এরপরও অপরাধ দমন করা না গেলে ক্যাম্পে সেনাবাহিনী মোতায়েন হবে।

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, আজকের সভায় রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ক্যাম্পে যারা আছে, তারা যাতে ক্যাম্পের বাইরে যেতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। বর্তমানে যে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সেখানে কাজ করছে তাদের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। প্রয়োজনে বিজিবি, র‌্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হবে। তিনি  বলেন, ২০১৭ সালে এদেশে রোহিঙ্গা আসার পর থেকে তাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে। জন্ম নিয়ন্ত্রণে তাদের সচেতন করার বিষয়টি সভায় আলোচনা করা হয়েছে। এছাড়া তাদের চিকিৎসার ব্যাপারে গুরত্ব দেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে মাদক নিয়ন্ত্রণে জোরালোভাবে কাজ করবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপত্তাবেষ্টনীর বাইরে যেতে না পারে এবং ভেতরে তাদের মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড তদারকির জন্য ক্যাম্পের ভেতরে ও বাইরে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফখরুল আহসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ও ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক, ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
এর আগে গতকাল বিকেল ৫টার দিকে ২ দিনের সফরে কক্সবাজার যান মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। রাঙ্গামাটি থকে হেলিকপ্টারযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাপস রক্ষিতসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।  

স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় বিজিবি কক্সবাজার রিজিয়নের বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit