শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

নেত্রকোনায় নদী থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার, উৎসুক জনতার ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : নেত্রকোনার মগড়া নদীতে ভাসমান অবস্থায় মাথা ছাড়া এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) বিকালে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রাম এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এই মরদেহ উদ্ধার করা হয়। মাথা ছাড়া মরদেহ দেখতে উৎসুক জনতা নদীর তীরে ভিড় করে। জানা যায়, এর আগে সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রাম এলাকায় মগড়া নদীতে নির্মাণাধীন সেতুর কাছে আটকে ছিল মরদেহটি।

এক পর্যায়ে মরদেহটি নদীর স্রোতে ভেসে ভেসে আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রাম এলাকায় এসে আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মরদেহটি কোথা থেকে কিভাবে এসেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। লক্ষিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন বলেন, একটি লাশ এসে আমাদের বাজারের পাশে নির্মাণাধীন ব্রিজের কাছে আটকে গেলে শ্রমিকরা সরিয়ে দেয়।  

আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ বলেন, খবর পেয়ে মরদেহ দেখার জন্য গিয়েছিলাম। এদিকে মরদেহের খবরে বিভিন্ন গ্রামের মানুষ দেখার জন্য ছুটে আসছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রক্রিয়া চলছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় আলামত পাঠানো হবে। জেলার সব থানায় খবর পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit