শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

কাল ও পরশু দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ছাত্রদলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। গতকাল রাতেই এ ঘোষণা দেন তারা।   ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ মে (শনিবার) দেশের সব জেলা-মহানগর ইউনিটে ও ২৯ মে (রবিবার) দেশের সব উপজেলা, থানা, পৌরসভা এবং কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আবারও সংঘর্ষ হয়।

উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হাইকোর্ট মোড় পর্যন্ত। দেশের সর্বোচ্চ বিচারাঙ্গন সুপ্রিম কোর্টের ভেতরেও আইনজীবী সমিতির ভবনের সামনে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, মারামারি, ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী নাহিদ চৌধুরীর অবস্থা গুরুতর। পরে তাকে অ্যাম্বুল্যান্সে করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে থাকে। এদিকে শিশু একাডেমি ও দোয়েল চত্বর এলকায় আগেই অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রদলের মিছিলটি হাইকোর্টের মাজার গেট পেরিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে গেলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দেখা যায়।   

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit