শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সকালের সেশনেই মুশফিককে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেসক্ : বাংলাদেশের ৬ উইকেট তুলে নিতে পারলেই মিরপুর শের-ই-বাংলায় শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখবে শ্রীলঙ্কা। এই মাঠে আগে তিনবার টেস্ট খেলে তিনবারই বাংলাদেশকে হারিয়েছে তারা। তাদের জন‌্য আজ শুক্রবারের কাজটা সহজ। সারাদিনে ৯০ ওভারেরও বেশি খেলা হবে। ৬টি ম‌্যাজিকাল ডেলিভারিতেই জয় নিশ্চিত। তাতে দিমুথ করুণারত্নেরা জিতে নেবে টেস্ট সিরিজও। 

বাংলাদেশের জন‌্য কাজটা খুব কঠিন। সারাদিন মাটি কামড়ে ২২ গজে পড়ে থাকতে হবে। ১০৭ রানে এখনও পিছিয়ে আছে। রানের জন‌্য নিশ্চিতভাবেই খেলবে না স্বাগতিকরা। উইকেট আগলে রাখার কাজটাই বাংলাদেশের আসল পরীক্ষা। অতীতে এমন পরিস্থিতিতে ম‌্যাচ বাঁচানোর খুব একটা রেকর্ড নেই বাংলাদেশের। হাতেগোনা দুয়েকবার যা হয়েছে সেসব সুখস্মৃতিতে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ। 

মিরপুর টেস্টের শেষ দিনে জয়ের আশায় মাঠে নেমেছে শ্রীলঙ্কা। অপরদিকে, বাংলাদেশ লড়ছে ম্যাচ বাঁচাতে। কিন্তু আগের দিনের দুই অপরাজিত ব‌্যাটসম‌্যানের জুটি টিকল ৩৭ মিনিট। মুশফিকের বিদায়ে সকালের সেশনেই উইকেট হারাল বাংলাদেশ। পেসার রাজিথার বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন প্রথম ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকা মুশফিক। বল স্কিড করে ভেতরে ঢুকেছিল। শরীরী ভাষায় আলগা মনোভাবও ছিল। তাতেই বিপদ ডেকে আনেন। ৩৯ বলে ২৩ রানে ফেরেন মুশফিক। নতুন ব‌্যাটসম‌্যান সাকিব আল হাসান। 

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit