শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

রাজিথার বলে উপড়ে গেল মুশফিকের স্টাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দাপটের সঙ্গে ড্র করে ঢাকা টেস্টে জয়ের আশা করেছিল টাইগাররা। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা।  প্রথম ইনিংসে মাত্র ৪২ মিনিট ব্যাটিং করে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। দলকে সেই অবস্থা থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেট জুটিতে ২৭২ রান যোগ করেন তারা। 

দ্বিতীয় ইনিংসে সেই একই চিত্র দেখা যায়।  চতুর্থ দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ৩৪ রান তুলতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। অর্থাৎ সেই মুশফিক-লিটনে ভরসা করেই দিন শেষ করে বাংলাদেশ। কিন্তু শেষ দিনে কুঠারঘাত করে সেই ভরসাকে চৌচিড় করে দিলেন কাসুন রাজিথা।  লঙ্কান পেসারের বলে উপড়ে গেল মুশফিকের স্টাম্প। দিনের অষ্টম ওভারে অফ স্টাম্পের বাইরে পিচ করা লেংথ ডেলিভারি ভেতরে ঢোকে একটু। একটু নিচু হয়ে স্কিড করে যায় বল। মুশফিক মিস করেন বলের লাইন, পেছনের পায়ে ডিফেন্স করতে গিয়ে একটু দেরিও করে ফেলেন তিনি।

তাতেই ভূপাতিত স্টাম্প। প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করা ব্যাটসম্যান এবার ফিরলেন ৩৯ বলে ২৩ রানে। বাংলাদেশের জন্য যা বড় ধাক্কা। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৪। নতুন ব্যাটার সাকিব আল হাসান। লিটন অপরাজিত ১৪ রানে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit