মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ধানকাঠিতে রাতের আধারে ফসলি জমি নিধন ও রূপান্তর

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ধানকঠি গ্রামে রাতের আধারে অবৈধ ভ্যাকু মেশিন দিয়ে চলছে ফসলি জমি নিধন ও রূপান্তর। অবসরপ্রাপ্ত প্রভাবশালী স্কুল মাস্টার নুরুদ্দিন চৌকিদার মেম্বার সাজ্জাদ হোসেন সাজুর যোগ সাজজে ফসলি জমি নিধনের খেলায় মেতে উঠেছে। ফসলি জমি নিধন বা জমির শ্রেণি পরিবর্তন করতে হলে জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় তা তাদের জানা থাকলেও মানতে নারাজ।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, নুরুদ্দিন চৌকিদার এলাকার প্রভাবশালী হওয়ায় অন্যান্য প্রভাবশালীদের সাথে তার সুসম্পর্ক। সেই সুবাদে সাজ্জাদ হোসেন সাজু মেম্বারের সাথে তাদের দলবল। দুই শক্তি এক হয়ে প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই রাত হলে ফসলি জমি কেঁটে পুকুরে রূপান্তরিত করেন তারা। গত কয়েকদিন ধরে এই জমিতে রাতে ভ্যাকু মেশিন চালিয়ে মাটি কাঁটে। বড়ি-ঘর ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা বাধা দিয়ে কোন সুফল পায়নি। দিনের আলোয় ভ্যাকু মেশিনটি আড়াল করে রাখা হয়। সন্ধ্যা হলেই ভ্যাকু বের করে ফসলি জমি নিধন কাজ শুরু করে। তাদের টার্গেট বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত দিন-রাত করে জমি নিধণ ও রূপান্তর সম্পন্ন করবে। কারণ ছুটির দিনে প্রশাসনের তাদের কাজে বাঁধা দেওয়ার সুযোগ থাকবে না।

অবসরপ্রাপ্ত মাস্টার নুরুদ্দিন চৌকিদার বলেন, তার ছেলে দেলোয়ার হোসেন সোহাগ সবকিছু দেখাশোনা করে। অবৈধ ভ্যাকু দিয়ে জমি খননের জন্য প্রশাসনের কাছ থেকে তিনি কোন অনুমতি চায়নি। তবে সাজু মেম্বার সবকিছুর দায়িত্ব নিয়ে কাজ করতেছে। দেলোয়ার হোসেন সোহাগ বলেন, তিনি সাজ্জাদ হোসেন সাজু মেম্বারকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। জেলা প্রশাসন থেকে অনুমতিসহ তিনিই সবকিছু করবেন। সাজু মেম্বার জানিয়েছে অনুমতি নিয়ে এসেছেন। তবে অনুমতির সম্পর্কিত কোন কাগজ এখনও তিনি দেখেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit