মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

আগামী মৌসুমের পর লিভারপুলে থাকবেন তো সালাহ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেসক্ : ২০২১-২২ মৌসুমটা দুর্দান্ত কাটছে সালাহ’র। ২৩ গোল নিয়ে সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে হয়েছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। তার চেয়ে বেশি অ্যাসিস্টও করতে পারেনি কেউ। তার এমন পারফরম্যান্সে লিভারপুলও জিতেছে এফএ কাপ ও ক্যারাবাও কাপের শিরোপা। প্রিমিয়ার লিগের শিরোপা মাত্র এক পয়েন্টের ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছে হারালেও উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

তবে লিভারপুলের সঙ্গে সালাহ’র চুক্তির বাকি নেই আর বেশিদিন। ২০২৩ এর জুনেই শেষ হয়ে যাবে অলরেডদের সঙ্গে তার চুক্তি। তাকে দলে ধরে রাখতে চান কোচ জুর্গেন ক্লপ। তবে সংবাদ মাধ্যমে গত কিছুদিনের খবরগুলো শঙ্কা জাগাতে পারে লিভারপুল সমর্থকদের মনে। চুক্তির শর্ত নিয়ে যে ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছে না  মিশরীয় ফরোয়ার্ডের। সালাহ যে পরিমাণ বেতন চান তা দিতে রাজি নয় ক্লাব।

লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি না হলে আগামী মৌসুম শেষে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন সালাহ। তখন তিনি বিনামূল্যে যোগ দিতে পারবেন যে কোনো ক্লাবে। তাই লিভারপুলে সালাহ’র ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন সালাহ। সেখানে অবধারিতভাবে উঠে এলো অলরেডদের হয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধ মিশনের আগে দলবদল নিয়ে কিছু বলতে রাজি নন মিশরীয় মেসি। তার চিন্তায় এখন শুধুই স্তাদে দি ফ্রান্সের ফাইনাল। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে চুক্তি নিয়ে ভাবছি না। এখন দল নিয়ে ভাবার সময়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আমি আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।’

তবে সালাহ লিভারপুল ভক্তদের আশ্বস্ত করছেন। জানালেন, আগামী মৌসুমে লিভারপুল ছাড়ার কোন সম্ভাবনা নেই তার। সালাহ বলেন, ‘নিশ্চিতভাবেই আমি পরের মৌসুমে এখানে থাকব। আমি হেন্ডোর (জর্ডান হেন্ডারসন) হাতে ট্রফিটা আবার দেখতে চাই এবং আশা করি এরপর সে আমার হাতে ট্রফিটি দেবে।’

তবে লিভারপুল চেয়ারম্যান টম ওয়ার্নার ধরে রাখতে চান এই ফরোয়ার্ডকে। চলতি সপ্তাহের শুরুতে তিনি কথা বলেন দলের ফরোয়ার্ড লাইনের দুই স্তম্ভের চুক্তি নিয়ে। সালাহ’র মতো সেনেগালিজ তারকা সাদিও মানের চুক্তিও শেষ হচ্ছে আগামী মৌসুম শেষে। তাদের দুজনের সঙ্গেই নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী অলরেডদের চেয়ারম্যান।

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit