সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বিশ্বের খর্বকায় কিশোরের স্বীকৃতি পেলেন দোর বাহাদুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ১৭ বছর বয়সি দোর বাহাদুর ক্ষেপাঞ্জিই এখন বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর। এই কিশোরকে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস। ২০০৪ সালের ১৪ নভেম্বর দোর বাহাদুর জন্মগ্রহণ করেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মার্চ কাঠমান্ডুতে তার উচ্চতার মাপ নেওয়া হয়। এতে তার উচ্চতা আসে ৭৩.৪৩ সেন্টিমিটার (২ ফুট ৪.৯ ইঞ্চি)।

দোর বাহাদুরের ভাই নারা বাহাদুর বলেন, আমি আনন্দিত আমার ভাই গিনেস রেকর্ড সার্টিফিকেট পেয়েছে। দোর বাহাদুর তার বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে কাঠমান্ডুর প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিন্ধুলি জেলায় বাস করে। তার বাবা একজন কৃষক। তিনি পরিবারের ছোট ছেলে এবং গ্রামের একটি স্কুলে পড়ে। রেকর্ডটি আগে নেপালের খগেন্দ্র থাপা মাগারের নামে এক কিশোরের দখলে ছিল। খগেন্দ্র, যিনি ১৯৯২ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: গিনেস

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit