সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

এক পায়ে ১ কিমি হেঁটে রোজ স্কুলে যায় দশ বছরের সীমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক পায়েই ১ কিলোমিটার হেঁটে রোজ স্কুল সফর বিহার কন্যার। ইতিমধ্যেই মর্মস্পর্শী এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভাইরাল এই ভিডিও দেখে চোখ ভিজেছে অনেকেরই। প্রতিবন্ধকতা যে শিক্ষার ক্ষেত্রে বাঁধা হতে পারে না, তা আবার প্রমাণ করে দিয়েছে বিহারের ওই ১০ বছর ছাত্রী।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, এক পায়ে হেঁটেই ওই ১০ বছরের ছাত্রী স্কুলে যাবার জন্য দীর্ঘ ১ কিলোমিটার পাড়ি দিয়েছে। 

জানা গেছে, ভয়াবহ একটি দুর্ঘটনায় এক পা বাদ যায় বছর দশের ওই বিহার কন্যার। তারপর থেকেই সে এক পা-কে সঙ্গী কে করেই  দীর্ঘ ১ কিলোমিটার হেঁটে স্কুল যায়।

পিঠে ভারী ব্যাগ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অতোটা পথ যাওয়া যে একরত্তির জন্য কতটা যন্ত্রনাদায়ক, তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও শিক্ষার অমোঘ টানে যাবতীয় প্রতিবন্দকতাকে হার মানিয়ে প্রতিদিন স্কুল যায় জামুয়ের ওই শিক্ষার্থী।

এদিকে পরিবার আর্থিক অনটনে ভুগছে। একরত্তি মেয়ে সীমার মা ইটভাটায় কাজ করে। যেখানে নুন আনতে পানতা ফুরোয়, সেখানে তাদের মেয়ের এই প্রতিবন্ধকতার চিকিৎসা করার কথা ভাবতেও সাহস পায়নি পরিবার। যদিও ওই ক্ষুদের মা বেবি দেবী জানিয়েছেন, তাদের জন্য স্কুল পাশে দাঁড়িয়েছে। তাদের ছোট মেয়ের বই কেনার মতো টাকাও নেই তাদের কাছে। তাই পড়াশোনার খরচ যোগায় সীমার স্কুল।

তবে ওই সীমার কষ্টের কথা জেনে, এক সহৃদয় ব্যাক্তি কিশোরীর স্কুল যাওয়ার ওই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে ইন্টারনেটে ছেড়ে দেন। এর পরেই বিহারের জামুয়া জেলার সীমা নামে ওই শিশুর এক পায়ে স্কুল যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গেছে, দুই বছর আগে একটি দুর্ঘটনার পরই এমন ভয়াবহ দিন নেমে আসে সীমার কাছে। বাধ্য হয়ে অস্ত্রোপচারে ছোট্ট মেয়েটির একটি পা বাদ দিতে হয়।

কিন্তু পা বাদ পড়ায়, সীমার পড়াশোনার প্রতি এতটুকুও উৎসাহ কমে যায়নি। সেটাই অবাক করেছে সবাইকে। 

সূত্র: এশিয়ানেট নিউজ বাংলা

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit