রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সাকিবের পাঁচ উইকেটে অল-আউট শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ ব্যাট হাতে এখনও আগের রূপে ফিরতে না পারলেও বল হাতে দুর্ধর্ষ সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও স্পিনের মায়াজাল বিছিয়েছেন। তার পাঁচ উইকেটের সৌজন্য শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেমেছে ৫০৬ রানে। পেসার এবাদত হোসেনও কম যাননি।নিয়েছেন ৪ উইকেট। এখন ১৪১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ।

৫ উইকেটে ২৮২ রান নিয়ে আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ আর দিনেশ চান্দিমালের জুটি ভাঙা যাচ্ছিল না। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ম্যাথুজ ২৭৪ বলে আর চান্দিমাল ১৮১ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন। অবশেষে চা বিরতির পর চান্দিমালকে তামিম ইকবালের তালুবন্দি করে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ২১৯ বলে ১২৪ রানের ইনিংসে চান্দিমাল হাঁকিয়েছেন ১১টি চার এবং ১টি ছক্কা। ম্যাথুজ-চান্দিমালের ৬ষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১৯৯ রান।

এরপর দ্রুত শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। উইকেটকিপার নিরোশান ডিকাভেলাকে (৯) লিটন দাসের গ্লাভসবন্দি করে চতুর্থ শিকার ধরেন সাকিব। এই অল-রাউন্ডারের পঞ্চম শিকার প্রবীন জয়াবিক্রমা (০)। পেসার এবাদতও কম যাননি। রমেশ মেন্ডিসকে (১০) বোল্ড করে ধরেন চতুর্থ শিকার। সাকিবের করা ১৬৬তম ওভারের প্রথম বলেই আসিথা ফার্নান্দো রান-আউট হলে ৫০৬ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। তাদের লিড হয় ১৪১ রানের। ৪০.১ ওভার বল করে ১১ মেডেনসহ ৯৬ রানে সাকিব নেন ৫ উইকেট। আর ৩৮ ওভারে ৪ মেডেনসহ ১৪৮ রান দিয়ে এবাদতের শিকার ৪টি।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৪.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit