বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দাঁড়িয়ে থাকা বাসের কন্ডাক্টরকে চাপা দিলো অরেক বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পুরানো ঢাকায় বাসের ধাক্কায় অপর বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সিরাজ (৪৫)। পরিবার নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকতেন তিনি। কাজ করতেন ভিক্টোরিয়া বাসের কন্ডাক্টর হিসেবে।

ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পিছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় সঙ্গে সঙ্গে তাকে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। সিরাজের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

 

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit