রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাবেন না, হোয়াইট হাউস বলছে যাবেন মাটিরাঙ্গায় আউশ আবাদ বাড়াতে ৪ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা পাকিস্তান সরকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদের ‘রেড জোনের’ নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে দেশটির বর্তমান সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুমতিও দিয়েছে। 

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

টুইটে তিনি এ বিষয়ক একটি প্রজ্ঞাপন যুক্ত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যে ভবনগুলো সুরক্ষিত রাখা হবে তার মধ্যে রয়েছে— সুপ্রিমকোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় ও কূটনৈতিক ছিটমহল।

বৃহস্পতিবার মাঝ রাতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আজাদি মার্চ ইসলামাবাদে প্রবেশ করেছে। ইমরান খান এখান থেকে ডিচকে তার দলের কর্মী–সমর্থকদের কাছে যাবেন। তার এই কর্মসূচি ঠেকাতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পিটিআইয়ের ডাকা আজাদি মার্চ ঘিরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজাদি মার্চ ঠেকাতে পুলিশ ইসলামাবাদের সড়কে সড়কে প্রতিবন্ধকতা বসালেও সেগুলো সরিয়ে ফেলেছেন কর্মীরা।

দেশটির বৃহত্তম পাঞ্জাবপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পিটিআইকর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাহোরে দফায় দফায় সংঘাত হয়েছে। এমন পরিস্থিতিতেও ইমরান খান কোনো বাধাই আজাদি মার্চ ঠেকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন।

পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বুধবার সমর্থকদের প্রকৃত স্বাধীনতার জন্য ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরুর আহ্বান জানান। তার এ আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit